পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের ভোট গণনায় উত্তেজনা চরমে
bangladesh
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ সকাল আটটায়। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল ঘোষণা হবে। সকাল পৌনে ১০টায় বিজেপি ১০২ আসনে এবং তৃণমূল কংগ্রেস ৮২ আসনে এগিয়ে ছিল। কংগ্রেস ৫ আসনে এগিয়ে রয়েছে। অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে বিজেপি ৫৮ আসনে এবং কংগ্রেস ১৯ আসনে এগিয়ে রয়েছে। "লড়াইয়ের উত্তেজনা স্পষ্ট," জানিয়েছেন এক নির্বাচনী কর্মকর্তা।