ইউনাইটেডের জয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল দুই মৌসুম পর
bangladesh
ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরেছে। ওল্ড ট্রাফোর্ডে ১৪ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় ইউনাইটেড, গোল করেন মাতেউস কুনিয়া ও বেনিয়ামিন সেসকো। বিরতির পর লিভারপুলের দমিনিক সোবোসলাই ও কোডি গাকপো গোল করে সমতা আনে। তবে কোবি মাইনুর ৭৭ মিনিটের গোল ইউনাইটেডকে জয় এনে দেয়। ১০ বছর পর লিভারপুলকে এক মৌসুমে দুইবার হারাল ইউনাইটেড।