সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ, জামায়াতের আসন নিয়ে জটিলতা

bangladesh
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য আজ রাত ৯টায় শপথ নেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শপথ পড়ান। বিএনপি জোটের ৩৬, জামায়াতের ১২ এবং স্বতন্ত্র ১ সদস্য শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জামায়াত জোটের ১৩টি আসনের মধ্যে একজন এখনও নির্বাচিত হননি। মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিট চলছে।