হবিগঞ্জের কৃষকদের পানির সঙ্গে লড়াই, খাদ্য সংকটের আশঙ্কা
bangladesh
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষক রমজান আলী (৫৫) বলেন, "ডুবাইল থাকা ধান তেইক্কা যদি ঘরের খাওনের লাগি কিছু ধান তুলতাম পারি তই খুশি।" টানা বৃষ্টিতে জেলার ৪৫% বোরো জমি পানির নিচে, ক্ষতিগ্রস্ত ২০ হাজার কৃষক। গত এক সপ্তাহে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কৃষি বিভাগের মতে, ১০ থেকে ১২ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।