কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের আটক, থানা ঘেরাও
bangladesh
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আজ দুপুর ১২টার দিকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে এবং শাসনগাছা বাস টার্মিনাল বন্ধ করে দেয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল। নেতা-কর্মীরা স্লোগান দেয়, “রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।” পুলিশ জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।