পশ্চিমবঙ্গে ভোট গণনার উত্তেজনা, দিদি না মোদি জিতবেন?

bangladesh
পশ্চিমবঙ্গে ৯৬ ঘণ্টার উত্তেজনার পর সোমবার সকাল ৮টায় শুরু হবে ভোট গণনা। এবারের নির্বাচনে ১০৮টি কেন্দ্রের পরিবর্তে ৭৭টি কেন্দ্রে গণনা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের নির্দেশ দিয়েছেন, “একটি ভোটও চুরি হতে দেওয়া যাবে না।” বিজেপি নেতৃত্বও “পরিবর্তনের হাওয়া” অনুভব করছে। দুই দলের কর্মীরা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।