কিশোরগঞ্জের হাওরে শ্রমিক সংকট, ধান কাটতে পরিবারকে নামতে হচ্ছে পানিতে

bangladesh
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টির কারণে কৃষিশ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। ২ হাজার টাকা মজুরিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষক সাইদুর রহমান বলেন, “ধান কাটার শ্রমিক পাব কোথায়?” গত সোমবার পর্যন্ত ৫০ শতাংশ ধান কাটা হয়েছে, কিন্তু ৯ হাজার ৪৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ শতকোটি টাকা, তবে কৃষকদের দাবি, তা আরও বেশি।