সিলেট, সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার আশঙ্কা
bangladesh
দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে নদীর পানি বৃদ্ধি পাবে। বিশেষ করে কুশিয়ারা নদী প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে। নেত্রকোনার মগরা নদীর পানি বৃদ্ধির কারণে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।