হাওর অঞ্চলে বৃষ্টির কারণে ধান তোলার শঙ্কা বাড়ছে
bangladesh
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের কৃষকরা বৃষ্টির কারণে ধান কাটতে পারছেন না। কৃষক আনোয়ার হোসেন জানান, "দেড় কানি জমিতে ধান চাষ করেও কিছুই তুলতে পারিনি।" কিশোরগঞ্জের আব্দুল্লাহপুরের কৃষক মোহাম্মদ জসিম বলেন, "হাজার হাজার কানি ক্ষেত এখন পানির তলে।" স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, পানিতে নিমজ্জিত জমির পরিমাণ সাত হাজার একর ছাড়িয়ে যেতে পারে, যা কৃষকদের জন্য বিপজ্জনক।