নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামছে
bangladesh
আজ (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় লাভের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। লিটন দাসের দল আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অবস্থান চতুর্থ, বাংলাদেশ নবম।