নয়াপল্টনে বিএনপির শ্রমিক দলের সমাবেশে নেতা-কর্মীদের ঢল

bangladesh
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শুরু হয়। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত নেতা-কর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক আবদুর রহিম বলেন, “আজ নিজের সরকারের সময়ে বুক ফুলিয়ে সমাবেশে এসেছি।”