পুরুলিয়ায় সিইওর দাবি, স্ট্রংরুমে কারচুপির সুযোগ নেই
bangladesh
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল শুক্রবার পুরুলিয়ার রঘুনাথপুরে বলেন, “স্ট্রংরুমে কারচুপির কোনও সুযোগ নেই।” তিনি জানান, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি রয়েছে। বিজেপির পুনর্নির্বাচনের দাবির বিষয়ে তিনি বলেন, “জেনারেল পর্যবেক্ষক রিপোর্ট দিচ্ছেন।” গণনার প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি জঙ্গলমহলের তিন জেলায় এসেছিলেন এবং ৩ তারিখের মধ্যে শংসাপত্র দিতে নির্দেশ দিয়েছেন।