পশ্চিমবঙ্গের নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তৃণমূলের

bangladesh
পশ্চিমবঙ্গের কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা অভিযোগ করেছেন, সিল করা স্ট্রংরুমে বাইরের লোকজন অবাধে প্রবেশ করছে। তাঁদের বিক্ষোভের সময় মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় উপস্থিত হলে উত্তেজনা বৃদ্ধি পায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম ও স্ট্রংরুমের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন।