স্থিতিশীল সংসদ ও সরকার নিশ্চিত করতে সরকারি দল-বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
bangladesh
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বর্তমান সংসদ অতীতের তুলনায় ভিন্ন হবে এবং এর সফলতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বিরোধী দলের সঙ্গে আলোচনা করে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।